ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

একসঙ্গে তিন ছেলেসন্তান জন্ম দিলেন রুবিনা


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২০-২-২০২২ দুপুর ১২:৫৮
একসঙ্গে তিন ছেলেসন্তান জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের এক গৃহবধ‍ূ। রুবিনা আক্তার নামে ওই গৃহবধূ শনিবার (১৯ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কুমারশীল মোড়ের গ্রামীণ জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন। এর আগেও তার আরো চার ছেলে রয়েছে। রুবিনা এখন সাত ছেলের জননী। তিন নবজাতক ও তাদের মা সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
 
একাধিক সূত্র জানায়, নাসিরনগর উপজেলার সোনাতলা এলাকার বাসিন্দা দিনমজুর মো. জামাল মিয়ার স্ত্রী রুবিনা শনিবার সকালে প্রসব বেদনা নিয়ে ওই হাসপাতালে আসেন। আল্ট্রাসনোগ্রাম করার পর ওই নারীর গর্ভে তিন শিশু থাকার বিষয়টি ধরা পড়ে। গাইনি চিকিৎসক শিবলী রানী দেবী ও জুনিয়র কনসালট্যান্ট (এনেসস্থেশিয়া) ডা. তৌহিদ আহমেদ চৌধুরী অস্ত্রোপচার করেন।
 
ডা. শিবলী রানী দেবী ও ডা. তৌহিদ আহমেদ চৌধুরী জানান, সকালে ওই প্রসূতির শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এ সময় গর্ভে থাকা শিশুদের নড়াচড়া কম থাকাসহ প্রসূতির বিভিন্ন সমস্যা ধরা পড়ে। অস্ত্রোপচারের মাধ্যমে ওই নারী তিন সন্তান প্রসব করেন।
 
তারা আরো জানান, শিশু তিনটি ১ কেজি ৫০০ গ্রাম, এক কেজি ৭০০ গ্রাম ও এক কেজি ৬০০ গ্রাম ওজনের। স্বাভাবিক সময়ের পাঁচ সপ্তাহ আগে শিশুগুলোর জন্ম হয়েছে। তাদের পাশের একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে (ইনকিবিউটর) রাখা হয়েছে। প্রসূতি মা ও সন্তানরা ভালো আছে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু