ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মোংলা প্রেস ক্লাব থেকে জসিম উদ্দিনকে বহিষ্কার


মোংলা প্রতিনিধি  photo মোংলা প্রতিনিধি
প্রকাশিত: ২০-২-২০২২ দুপুর ৩:২১

ক্লাববিরোধী কার্যকলাপ ও ক্লাবের নাম ভাঙ্গিয়ে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় মোংলা প্রেস ক্লাব থেকে জসিম উদ্দিনকে আবারো বহিষ্কার করা হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি ক্লাবের সাধারণ সভায় আজীবনের জন্য তাকে বহিষ্কারের এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এর আগেও ২০১৯ সালে একই অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছিল। পরে তিনি তার কৃতকর্মের জন্য অনুশোচনা করে ক্ষমা চাইলে মানবিক বিবেচনায় তখন তার সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়েছিল। কিন্তু তারপরও বিগত দুই বছর ধরেই বিভিন্ন সময় তিনি একই কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার ক্লাববিরোধী কার্যকলাপ ও অনৈতিক কর্মকাণ্ড প্রমাণিতসহ ক্লাব সংশ্লিষ্ট সাধারণ সদস্যদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হওয়ায় জসিম উদ্দিনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় ক্লাব কর্তৃপক্ষ। 

এদিকে জসিম উদ্দিনকে বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়টি স্থানীয় সরকারি ও বেসরকারি সকল দপ্তরে অবহিত করা হয়েছে। এরপরও জসিম উদ্দিন একই কর্মকাণ্ড করলে ক্লাব কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলেও অবহিত কপিতে উল্লেখ করা হয়।

এমএসএম / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক