ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২০-২-২০২২ দুপুর ৩:৩১

ঠাকুরগাঁওয়ে কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এ সময় রাস্তার মধ্যে আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন আলু চাষি, ব্যবসায়ী ও ভোক্তারা।  

আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতি জগন্নাথপুর, নারগুন শাখার আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতি জেলা শাখার সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক হাসিবুল হক, সাংগঠনিক সম্পাদক হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন, উপদেষ্টা স্বপন, কৃষি বিষয়ক সম্পাদক সুজন ইসলাম প্রমুখ।
 
পরে জেলার কোল্ড স্টোরেজগুলোতে ন্যায্য ভাড়া নির্ধারণসহ আনুষঙ্গিক ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
 
কোল্ড স্টোরেজগুলোতে গত বছর ৭০ কেজি আলু সংরক্ষণের জন্য ২৫০ টাকা ভাড়া ছিল উল্লেখ করে বর্তমানে ৫০ কেজি বস্তার ভাড়া ২৬০ টাকা নির্ধারনের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ভাড়া কমানোর জোর দাবি জানানো হয়। এছাড়াও কোল্ড স্টোরেজগুলোতে আলুর বস্তার গায়ে হুক ব্যবহার বন্ধ, বস্তার জন্য ঋণের বিপরীতে ব্যাংকের সাথে সামঞ্জস্য রেখে সুদের হার নির্ধারণ এবং স্টোরেজের ভেতরে আলুর বস্তা ছিঁড়ে গেলে বা আলু পঁচে গেলে এর ক্ষতিপূরণের ব্যবস্থারও জোর দাবি জানান আলু চাষি, ব্যবসায়ী ও ভোক্তারা। 

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে