রাউজানে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
চট্টগ্রামের রাউজানে পাকা ভবনের তিনতলার ছাদ থেকে পড়ে রাশেদা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদা বেগম ওই ওয়ার্ডের সাইয়র ফকির বাড়ির দুবাই প্রবাসী মো. শাহাজানের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
স্থানীয়রা জানান, ছাদে উঠে পানি সঞ্চালন বন্ধের কারণ খুঁজতে গিয়ে তিনতলায় স্থাপন করা পানির ট্যাংকের পাশ থেকে তিনি ছিটকে গিয়ে ভবনের নিচে মাটিতে পড়ে যান। এ সময় দ্রুত উদ্ধার করে প্রথমে তাকে নোয়াপাড়া পাইওনিয়ার হসপিটালে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, তিনতলার ছাদ থেকে পড়ে কদলপুর ইউনিয়নের এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন