তাড়াশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
সিরাজগঞ্জের তাড়াশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদপাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর থেকেই নানা কর্মসূচির মধ্যদিয়ে এ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষার জন্য ত্যাগী শহীদদের স্মরণে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরমধ্যে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা উল্লেখযোগ্য।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌস, থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক, কৃষি সম্প্রসারণ অফিসার নাগিব মাহফুজ, সমাজসেবা অফিসার একেএম মনিরুজ্জামান, ভেটেরিনারি সার্জন শরিফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, মাগুড়া বিনোদ ইউপির নর্বনির্বাচিত চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেটসহ অনেকে।
এমএসএম / জামান
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার