ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নোবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ২১-২-২০২২ দুপুর ১২:৩০

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে নেয়া হয় ব্যাপক কর্মসূচি। সোমবার (২১ ফ্রেবুয়ারি) সকাল সাড়ে  ১০টায়  কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. দিদার উল-আলমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীদের নিয়ে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। 

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সামনে থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয় । এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক আহমেদ, প্রক্টর অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ বাহাদুরসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এরপর নোবিপ্রবি শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, নোবিপ্রবির বিভিন্ন হল প্রশাসন ও বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে নোবিপ্রবি সাংবাদিক সমিতি, নোবিপ্রবি শাখা ছাত্রলীগ, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটিসহ  বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?