ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

২১ ফেব্রুয়ারির বিশেষ দিনে সরকারি দপ্তরগুলোয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২১-২-২০২২ দুপুর ১:২৯

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশেষ এ দিনটিতে সকল সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক থাকলেও টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন সরকারি দপ্তরগুলোয় জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়নি।

সরেজমিন সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার বিভিন্ন দপ্তর ঘুরে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখার চিত্র দেখা যায়নি। এতে স্থানীয় লোকজনের মাঝে বইছে আলোচনা-সমোচলনার ঝড়। 

যেসব দপ্তরগুলোতে পতাকা উত্তোলন হয়নি তার মধ্যে রয়েছে- উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, উপজেলা শিল্পকলা একাডেমি, উপজেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি), উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা কৃষি গবেষণা ইনস্টিটিউট কার্যালয়, উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব ও উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়।

স্থানীয়রা জানান, ২১ ফেব্রুয়ারি বাঙালির একটি মহান বিশেষ দিন। এদিনে বিভিন্ন সরকারি-বেসকারিসহ বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় প্রতাকা উত্তোলন বাধ্যতামূলক। দিনটি যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালন করা হচ্ছে।

কিন্তু বিশেষ দিনে উপজেলার ওই সব সরকারি দপ্তরগুলোতে ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়নি। দপ্তরগুলো পতাকা উত্তোলন না করে দায়িত্ব অবহেলা করা হয়েছেন বলে মনে করছেন অনেকে।এদিকে, তবে সংবাদকর্মীদের ফোন পাওয়ার পর ওইসব দপ্তরগুলোর মধ্যে দু-একটি দুয়েকটি দপ্তরে পতাকা উত্তোলন করেছেন। পতাকা উত্তোলন ও অর্ধনমিত না রাখার বিষয়ে জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান মাহমুদ জানান, আচ্ছা আমি দেখতেছি। পতাকা উত্তোলন আছে তো।

উপজেলা সাব-রেজিস্ট্রার কর্মকর্তা কামরুজামান জানান, আমাদের দপ্তরে পতাকা উত্তোলন করতে হয় না। উপজেলা প্রশাসনের আওতাধীন অফিসে ‍উত্তেলন করতে হয়।

এ বিষয়ে উপজেলা মুক্তিযোদা সংসদের সাবেক কমান্ডার এমএ আব্দুল মজিদ মিঞা জানান, জাতীয় পতাকা উত্তোলন না করাটা দুঃখজনক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান জানান, উপজেলা পরিষদে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করলে পরিষদের আর কোনো দপ্তরে আলাদা করে উত্তোলন করতে হয় না। তবে পরিষদের বাইরে দপ্তরগুলোতে নির্দেশনা দেয়া হয়েছিল।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার