আক্কেলপুরে পুলিশের তৎপরতায় মাদকসহ দুই ব্যবসায়ী আটক
জয়পুরহাটের আক্কেলপুরে থানা পুলিশের তৎপরতায় ফেন্সিডিল ও গাঁজাসহ দুই যুবক আটক । পৌর সদরের পূর্ব রাজকান্দা এলাকার সোনামূখী খেয়াঘাট নতুন ব্রীজের পশ্চিম পাড়ে তিন মাথার মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে চার টার দিকে মোটর সাইকেল যোগে দু’জন যুবক ব্যাগে ভরে ফেন্সিডিল ও গাঁজা নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর থানার এসআই কারিউল রাকিব মন্ডল , সোহানুর রহমান এবং এএসআই শফিকুল ইসলাম , সামছুল হক,আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার পূর্ব রাজকান্দা সোনামূখী খেয়াঘাট নতুন ব্রীজের পশ্চিম পাড়ে তিনমাথা মোড়ে তাদের মোটরসাইকেলের গতি রোধ করে কালো ব্যাগটি তল্লাসী করে ৫৩ বোতল ফেন্সিডিল ও ৬ কে.জি গাঁজাসহ তাদের আটক করে। আটককৃতরা হলেন, পৌরসদরের পূর্ব আমুট্ট গ্রামের গোলাম মোস্তফার ছেলে মামুন হোসেন (৩০) এবং সোনামুখী গ্রামের মতিউর রহমানের ছেলে সম্রাট হোসেন (২৫)।আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, ‘মাদকের সাথে জরিতদের কোন ছাড় নেই। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ’
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়