আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) নেতৃবৃন্দ।
সমিতির সভাপতি নুরুজ্জামান খান ও সমিতির সাধারণ সম্পাদক নুর আলমের নেতৃত্বে সোমবার দিবসের সকালে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সমিতির সদস্যরা।
পরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তারা।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা শাহীন আলম, সম্মানিত সদস্য সুব্রত গাইন ও শামীম রেজা, সহ-সভাপতি তাপস কুমার সরকার ও তৌসিফ কাইয়ুম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সবুর লোটাস, কোষাধ্যক্ষ সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক নোমান ইমতিয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আদিত্য রায় রিপনসহ সংগঠনের কার্যকরী ও সহযোগী সদস্যরা।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied