ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় শহীদ মিনারে তালা, স্থানীয়দের মাঝে ক্ষোভ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২২-২-২০২২ দুপুর ৪:৯

চট্টগ্রামের পটিয়া হাইদগাঁও কেন্দ্রীয় শহীদ ভাষা শহীদের স্মরণে ২০  ফেব্রুয়ারি রাত ১২টা  ১মিনিট থেকে কয়েক শতাধিক মানুষ শ্রদ্ধা নিবেদন করতে যান। শহীদ  মিনারের গেইটে তালা ঝুলানো থাকায় স্থানীয়রা কেউ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারেনি। পরদিন বেলা ১২টার শহীদ মিনারের তালা খুলে দিয়ে স্থানীয় শহীদ  মিনারে ফুল দেন।  

জানা গেছে, উপজেলার হাইদাগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে ২১ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত তালা ঝোলানো অবস্থায় ছিল বলে স্থানীয়দের অভিযোগ। শহীদ মিনারে ফুল শ্রদ্ধা নিবেদন করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীদের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও। শহীদ মিনারটি দেখাভালের দায়িত্বে রয়েছে হাইদাগাও উচ্চ বিদ্যালয় তবে স্কুলের প্রধান শিক্ষক স্কুলের নাইট গার্ডের উপর দায় চাপালেও নাইট গার্ডকে তালা খুলে দেয়ার নির্দেশনা না দেয়ায় খুলে দেয়নি বলে জানান।

ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী আব্দুল কাদের জানান, স্থানীয় মুক্তিযোদ্ধা এবং আমাদের দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কয়েকশ মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারেনি। স্কুল কর্তৃপক্ষের এমন অবহেলার কারণে ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি আমরা সাথে সাথে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছিল বলে দাবি করেন।

হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম শরীফ জানান স্কুলে প্রায় সময় চুরি হওয়ার কারণে শহীদ মিনারের গেট তালাবদ্ধ থাকে। নাইট গার্ডের স্ত্রী অসুস্থ হওয়ায় নির্ধারিত সময়ের শহীদ মিনারের গেট খুলতে একটু দেরি হয়েছিল। সকাল ৮টা থেকে বিভিন্ন লোকজন ফুল দিয়ে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। এটা নিয়ে আর কোনো সমস্যা হয়নি বলে তিনি জানান।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দীন বলেন, স্কুলের মেইন গেট বন্ধ থাকায় স্কুল কর্তৃপক্ষের অবহেলার কারণে রাতে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেনি। পরে সকালে তালা খুলে দিলে ফুল দিয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ জানান, শহীদ মিনারে তালাবন্ধ থাকায় ফুল দিতে পারার বিয়ষটি আমি জানতে পেরেছি। তবে এমন ঘটনা কেন হলো, কে ঘটিয়েছে, এর পেছনে অন্যকোন কারণ আছে কি-না তা খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। 

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির