দেওয়ানগঞ্জে সিএনজি উল্টে শিশু নিহত
জামালপুরের দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় আবু রায়হান নামে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের পাথরের চর বাজারে এ দুর্ঘটনা ঘটে। শিশু আবু রায়হান তার বাবা-মায়ের সঙ্গে সিএনজি অটোরিকসাযোগে রৌমারী যাচ্ছিল। নিহত শিশু আবু রায়হান বকশীগঞ্জ উপজেলার মো. শাহিন মিয়ার ছেলে।
জানা গেছে, বকশীগঞ্জ থেকে ছেড়ে আসা রৌমারীগামী একটি সিএনজি অটোরিকসা পাথরের চর বাজারে টোলঘরের সামনের সড়কে টাঙানো রশিতে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু আবু রায়হান। পুলিশ গাড়িটি জব্দ করলেও গাড়ির চালক পালিয়ে যায়।
এ বিষয়ে সানান্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জোহায়ের হোসেন খান জানান, শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।
এমএসএম / জামান
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
Link Copied