বেমাতা ভাইয়ের কাছ থেকে বসতঘর বাঁচাতে ভাইয়ের সংবাদ সম্মেলন
লালমনিরহাটের হাতীবান্ধায় বেমাতা ভাই গোলাম রব্বানী ও জিয়াউর রহমানের কাছ থেকে নিজের বসতঘর রক্ষা করতে মিজানুর রহমান (৫২) নামে এক ভাই সংবাদ সম্মেলন করেছে।
শুক্রবার (১৮ জুন) রাতে উপজেলার রির্পোটার্স ক্লাবে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মিজানুর রহমান উপজেলার পূর্ব কাদমা এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র ও গোলাম রব্বানী তার বেমাতা ভাই।
সংবাদ সম্মেলনে মিজানুর রহমান বলেন, গত ৪ এপ্রিল আমার বেমাতা দুই ভাই পূর্ব শত্রুতার জের ধরে আমার বাড়ি উচ্ছেদ করে সেখানে পাকা ঘর নির্মানের চেষ্টা করে। এ সময় আমরা তাতে বাঁধা দিলে তারা আমাদের উপর হামলা করে। ওই ঘটনায় তাদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ করি। এ ঘটনায় পুলিশ তাদের আটক করে জেল হাজতে প্রেরন করেন।
কিন্তু আমার দুই বেমাতা ভাই জামিনে বের হয়ে এসে গতকাল (১৭ জুন) আবারও দলবল নিয়ে আমাদের বসতবাড়ি উচ্ছেদ করে জমি দখল নিতে হামলা চালায়। এ সময় ৯৯৯ কল করলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। আমি এ ঘটনায় সুষ্ঠ বিচার চাই। আমার ভাইদের হাত থেকে বাঁচতে সাংবাদিক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। তা না হলে তারা যেভাবে আমাদের ভয়ভীতি দেখাচ্ছে তাতে আমাদের স্বপরিবারকে আত্মহত্যার পথ বেচে নিতে হবে।
এ ঘটনায় মিজানুরের বেমাতা ভাই গোলাম রব্বানীর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা আদালতে বিচারধীন রয়েছে। পুনরায় হামলার বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।
এমএসএম / এমএসএম
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
Link Copied