রাণীশংকৈলে ২ শিক্ষককে মারপিট ও লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে সমিতির কার্যালয়ের জায়গা নিয়ে দ্বন্দ্বের জেরে উপজেলা পরিষদের সামনের মহাসড়কে শিক্ষক সমিতির আহ্বায়ক প্রধান শিক্ষক গপেন্দ্র নাথ বর্মণের সভাপতিত্বে মানববন্ধন, প্রতিবাদ সভা ও ইউএনওর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২২ পেব্রুয়ারি) সকালে পাঁচ শতাধিক শিক্ষকের উপস্থিতিতে ৪ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- অ’লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আ‘লীগের যুগ্ম-সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, সাবেক যুগ্ম-আহ্বায়ক, সাংবাদিক আনিসুর রহমান বাকি, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, আ’লীগ নেতা প্রভাষক প্রশান্ত বসাক, প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মদ, প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, মহিলা আ’লীগের সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রধান শিক্ষক গপেন্দ্র নাথ বর্মণ, রহিমা খাতুন, ফরিদা ইয়াসমিন, ফারজানা আক্তারি, আনিসুর রহমান, কুশমত আলী, আব্দুল মান্নান, ইয়াকুব আলী, আহসান হাবিব, খলিলুর রহমান, ফইজুল ইসলাম, আহত সহকারী শিক্ষক মকবুল হোসেন, আজিজার রহমান প্রমুখ।
১৯৮২ সালে স্থাপিত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি। গত রোববার শিক্ষক সমিতি পুরনো ঘর মেরামত করতে গেলে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষক আহত হন। এতে শিক্ষক সমিতির যুগ্ম-আহ্বায়ক আহসান হাবীব বাদী হয়ে মফিজুল ইসলাম ও উসমান গণিসহ ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
থানা পুলিশ মামলা নিতে গড়িমসি করায় ও অবৈধ দখলদার মফিজুলসহ তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকদের গায়ে হাত দেয়ার বিষয়টির সঠিক সমাধান না হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকসহ সকল শিক্ষককে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এ বিষয়ে থানার অফিসার ইনর্চাজ এসএম জাহিদ ইকবাল বলেন, অভিযোগটি আমি পেয়েছি। এ বিষয়ে মামলা রুজু করা হয়েছে। মামলা নং ৬৩৭।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, শিক্ষকদের একটি স্মারকলিপি আমি পেয়েছি। তাছাড়া ওসিকে আমি মামলা নেয়ার জন্য বলেছি। শিক্ষকদের গায়ে তারা হাত দেবে কেন? এটা মেনে নেয়ার মতো নয়।
প্রতিবাদ সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক সোহেল রানা।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied