ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নীলক্ষেতের আগুন নিয়ন্ত্রণে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-২-২০২২ রাত ১০:১০

রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার পর আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি। 

রোজিনা আক্তার এর আগে জানিয়েছিলেন, সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে নীলক্ষেত বইয়ের দোকানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরুতে তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে একে একে আরো ইউনিক যুক্ত হয় আগুন নেভানোর কাজে। সর্বশেষ ১০টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। 

কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে নিশ্চিতভাবে এখনো কোনো তথ্য না পাওয়া গেলেও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি দোকানে আগুন লাগার পর তা দ্রুত অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। কেউ কেউ বলছেন খাবারের দোকান থেকে আগুনের সূত্রপাত, আবার কেউ কেউ বলছেন বইয়ের দোকান থেকেই আগুনের সূত্রপাত।  

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ এ মার্কেটের মূল গেট বন্ধ থাকলেও মূল গেটের বাইরের কিছু দোকান খোলা ছিল।   

এদিকে খাজা স্টেশনারি দোকান থেকে এই আগুন লাগার ঘটনা ঘটে বলে জানান মায়ের দোয়া বুক হাউজের বিক্রয়কর্মী সুমন মিয়া। তিনি বলেন, দোকানটিতে গ্যাস সংযোগের কাজ চলছিল। সেখানে হঠাৎ আগুনের ফুলকি দেখা যায়। পরক্ষণেই সেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। 

এদিকে প্রায় ১ ঘণ্টার আগুনে অনেক ব্যবসায়ী রাস্তায় বসেছেন। দোকানের লাখ লাখ টাকার বই পুড়ে যাওয়ায় আহাজারি করছেন তারা। এ ব্যবসায়ীরা বলছেন, মুহূর্তের মধ্যে আগুন কিভাবে সারা মার্কেটে ছড়িয়ে পড়ছে তারা বুঝতেই পারেননি। তাই তারা আতঙ্কিত হয়ে জীবনে বাঁচিয়ে কোনোমতে মার্কেট থেকে বের হয়েছেন। কিন্তু তারা আসার সময় টাকা-পয়সাসহ কোনো মালামাল নিয়ে বের হতে পারেননি। আর এই এক ঘণ্টার আগুনে দোকানে থাকা লাখ লাখ টাকার বই আগুনে পুড়ে যায়। আর কয়েকজন ব্যবসায়ী কিছু বই বের করে নিয়ে আসার চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তারা ভেতরে যেতে পারেনি। 

নীলক্ষেতের বই মার্কেটের ব্যবসায়ীদের সমিতি ইসলামিয়া বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পরিচালক মো. গিয়াসউদ্দিন মিয়া জানান, আগুনে ১০ থেকে ১২ কোটি টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে। ১০০-এর বেশি বইয়ের দোকান আগুনে পুড়েছে। মঙ্গলবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ভেতরে কেউ ছিলেন না। এ কারণে ক্ষতির পরিমাণ আরো বেশি হবে। 

ফায়ার সার্ভিসের কর্মীদের পাশপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেছেন রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট ও বিএনসিসির স্বেচ্ছাসেবকরা। ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ঢাকা কলেজ প্লাটুন, যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ, ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপসহ আশপাশের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও এগিয়ে আসে।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব