শাহ্ আলীতে অস্ত্র ও গুলিসহ ছিনতাইকারী গ্রেপ্তার
বিশেষ অভিযানে সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী চক্রের এক সক্রিয় সদস্য ফয়সালকে (২২) একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর বিভাগের শাহ আলী থানা পুলিশ।মঙ্গলবার ২২ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ছয়টায় শাহ্ আলী থানা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ডিএমপির মিরপুর বিভাগের দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মিজানুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি শাহ্ আলী থানাধীন গোড়ান চটবাড়ী এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অস্ত্রসহ সংঘবদ্ধ একদল সন্ত্রাসী অবস্থান করছে।
বিকাল সাড়ে তিনটার দিকে শাহ আলী থানার অফিসার ইনচার্জ এবিএম আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে । সেখান থেকে বাবু বাহিনীর অন্যতম সক্রিয় সদস্য ফয়সালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূলহোতা বাবুসহ অন্যান্য সহযোগীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।এসি মিজানুর রহমান আরো জানান, আটককৃত ফয়সাল ও পলাতক বাবু বাহিনীর প্রধান বাবুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই,মাদকসহ একাধিক মামলা রয়েছে।গ্রেপ্তারকৃত আসামীকে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে আদালতে প্রেরনের প্রক্রিয়া চলছে।পলাতক বাবু ও অন্যান্যদের গ্রেপ্তার করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি