ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বেসরকারি শিক্ষক নিয়োগে চতুর্থ গণবিজ্ঞপ্তির কাজ শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-২-২০২২ দুপুর ১২:২

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এনটিআরসিএ পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) শাহীন আলম চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের তথ্য চাওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আওতায় ৪র্থ শিক্ষক নিয়োগ চক্রের কার্যক্রম শুরু করার লক্ষ্যে সংশ্লিষ্ট জেলার জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসারদের তথ্যাদি এক্সেল শিটে হার্ডকপি এবং সফট কপি নির্দিষ্ট ছক আকারে এনটিআরসিএর ই-মেইলে পাঠাতে হবে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই তথ্য পাঠানোর অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, মুজিব শতবর্ষে বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন নিবন্ধিত প্রার্থীরা। সম্প্রতি জাতীয় প্রেসক্লাব ও এনটিআরসিএ ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করেন তারা। পরে মার্চের মধ্যে কাজ শুরু এবং এপ্রিলে গণবিজ্ঞপ্তির প্রকাশের আশ্বাসে অনশন ভাঙেন তারা।

জামান / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা

পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন

কুবির হলে জুনিয়রকে রাতভর র‍্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ

পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক