ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের ডিসিকে প্রত্যাহার চান আইনজীবী সমিতিঃ কমিশন বাণিজ্যের অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৩-২-২০২২ দুপুর ৩:৩২

 চট্টগ্রামের এলএ শাখাসহ বিভিন্ন দফতরে ঘুষ আদান-প্রদান ও কমিশন বাণিজ্যের অভিযোগ তুলে জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।  বুধবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর ১১ টায় আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সন্মেলনে কথাগুলো বলেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এএইচ এম জিয়া উদ্দীন। 

 গনমাধ্যমে  নানা বিদ্বেষপূর্ণ তথ্য দিয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির মর্যাদা হানি করে চলছে, আবার  তার ক্ষমতার প্রভাব  খাটিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মিথ্যা তথ্য সরবরাহের মাধ্যমে  বিভ্রান্ত করে আইনজীবী সমিতির মুখোমুখি করে দিচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ তুলেছেন এই নেতা। 
 
তিনি আরো বলেন জেলা প্রশাসক তার বিভিন্ন দাপ্তরিক ওপেন সিক্রেট  দূর্নীতি ঢাকতেই আইনজীবী সমিতির সাথে দন্দ্বে জড়িয়ে গণমাধ্যমর দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে দিচ্ছে। আদালত অঙ্গনের সামনে খোলা মাঠে আরসিসি স্তম্ভ বসিয়ে তার সাথে শিকল বেঁধে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আবার তার অফিসের লোকজন কোর্ট হিল এলাকায় দোকান বসিয়ে তার থেকে মাসিক ভাড়া আদায় করছে। তিনি  একনায়কতন্ত্র ও দখলদারিত্ব কর্মকান্ড চালিয়ে পুরো কোর্ট হিল এলাকায় নিজের নিয়ন্ত্রণে নেওয়ার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।সংবাদ সম্মেলনে আরো দাবী করেন কোর্ট হিল এলাকায় আইনজীবীদের ভবনগুলো  সিডিএ র অনুমোদন নিয়ে করা হয়েছে কি-না এবিষয়ে  জেলা প্রশাসক সিডিএ কতৃপক্ষকে চিঠি দিয়ে জানতে চাইলে সিডিএ জানায় আইনজীবী সমিতির ভবনগুলো সিডিএর অনুমোদন নিয়ে করা হয়েছে। এরপরও জেলা প্রশাসক বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে বিভ্রান্তিকর মন গড়া তথ্য দিয়ে আইনজীবী সমিতির মুখোমুখি করে দিচ্ছে যা অনভিপ্রেত। 
আয়োজিত সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য মজিবুল হক, সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এমকেএম সিরাজুল ইসলাম চৌধুরী, রতন কুমার রায়,  সৈয়দ মোক্তার হোসেন, এনামুল হক, বদরুল আনোয়ার আজিজ উদ্দীন হায়দার।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির