মুন্সীগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
মুন্সীগঞ্জ জেলা সদরের মুক্তারপুর এলাকার ডিঙ্গাভাঙ্গা এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। নৌ পুলিশের নারায়নগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদার নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিনের তত্ত্বাবধানে জেলা মৎস্য বিভাগ ও মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির সমন্বয়ে অভিযানে মুক্তারপুরের বিভিন্ন কারেন্ট জাল কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মুক্তারপুর এলাকার ডিঙ্গাভাঙ্গা ও পুরাতন গ্রামীণ ব্যাংক সংলগ্ন কয়েকটি কারখানা থেকে ৩০ বস্তা অবৈধ কারেন্ট জাল, যার মোট ওজন ১১৪০ পাউন্ড, ১৬ ৫০০ পিস ববিন, ১৭ হাজার ৫০০ পিস রেইল উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ১১৫ লাখ ৯০ হাজার টাকা।
অভিযানের ব্যাপারে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. লুৎফর রহমান জানান, মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। নিয়মিত অভিযানের পরিপ্রেক্ষিতে সিনিয়র অফিসারদের পাশাপাশি জেলা মৎস্য কর্মকর্তা মো. শামশুল করিমের উপস্থিতিতে এসব মালামাল উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ সময় মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত