ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

আশুগঞ্জে অগ্নিদগ্ধ ছেলের মৃত্যুর পর চলে গেলেন বাবাও


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৩-২-২০২২ বিকাল ৬:২৪
অগ্নিদগ্ধ হয়ে শিশু ছেলের মৃত্যুর পর বাবা মকবুল হোসেনও মারা গেছেন। আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মকবুল আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের কান্দাপাড়ার সফর মিয়ার ছেলে। আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান অগ্নিদগ্ধ মকবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
আগুনে দগ্ধ মকবুলের স্ত্রী রেখা বেগম ও তার আরেক ছেলে জয় এবং তাদের প্রতিবেশী জামিয়া রহমান হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
 
এর আগে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের শরীয়তনগর এলাকার আলাই মিয়ার পাঁচতলা ভবনের নিচতলায় আগুন লাগে। নিচতলার একটি বাসায় স্ত্রী ও দুই ছেলে নিয়ে ভাড়া থাকতেন মকবুল হোসেন। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাসার ভেতর থেকে মকবুল হোসেনের শিশু পুত্র জুবায়েরের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অগ্নিদগ্ধ মকবুল ও তার স্ত্রী রেখা বেগম এবং বড় ছেলে জয়কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু