ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

উখিয়ায় অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচিতে চলছে হরিলুট


উখিয়া প্রতিনিধি  photo উখিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩-২-২০২২ বিকাল ৬:২৬

কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ১, ২, ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বারের আওতাধীন দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি+), যার পরিচিত নাম আলসিয়াভাতা-এর কার্যক্রমে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় সচেতন মহল।

জানা যায়, রত্নাপালং ইউনিয়নের ১, ২, ৩নং ওয়ার্ডের নির্বাচিত মহিলা মেম্বার আঞ্জুমান আরা চৌধুরীর আওয়াতাধীন ইজিপিপি+ প্রকল্পের ৫০ জন দরিদ্র দিনমজুর নিয়ে এ কর্মসূচি শুরু করেন। সেখানে নিয়মিত ১০-১৫ জনের মতো সংস্কারকাজে উপস্থিত থাকলেও ৩৫-৪০ জনের মতো অনুপস্থিত। এতে এ প্রকল্পের সংস্কারকাজ পরিপূর্ণ বাস্তবায়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন অনেক সচেতন ব্যক্তি। কিন্তু ৫০ জনের মোবাইল অ্যাকাউন্টে টাকা ঠিকই যাচ্ছে। নেতৃত্বধীন মহিলা মেম্বার আঞ্জুমান আরা এবং অনুপস্থিত সদস্যরা মিলে ভাগ-ভাটোয়ারার মাধ্যমে এ টাকা হালাল করে যাচ্ছিলেন। এমন অনিয়মের মধ্যে চলছিল এ প্রকল্পের কাজগুলো। কিন্তু হঠাৎ টাকা ভাগ-ভাটোয়ারায় গড়মিল হওয়ায় এ কাজে নিয়োজিত তালিকাভুক্ত কর্মী এবং জনিপ্রতিনিধির মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দিনমজুর বলেন, আমরা নাম উল্লেখ করলে মেম্বার আমাদের অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করবেন তাই নাম বলতে অপারগতা প্রকাশ করে তিনি জানান, আমি দিনমজুর দরিদ্র মানুষ। আমাদের জন্যই সরকার এতবড় প্রজেক্ট দিয়েছে। সরকার গরিবের কথা চিন্তা করলেও অসাধু জনপ্রতিনিধিরা আমাদের কথা চিন্তা করছেন না। যাদের কাছে আমরা আশা নিয়ে ছুটে যাই তারাই আমাদের হক নষ্ট করতে চান। আমার প্রাপ্য টাকা থেকে মেম্বারকে সম্মানী দিতে হবে, না দিলে মোবাইল অ্যাকাউন্ট বন্ধ করে দেবেন বলে হুমকি দেন। এখন এই বিচার আমরা কাকে দেব?

আরেক দিনমজুর বলেন, আমি ইজিপিপি প্রকল্পের নিয়মিত তালিকাভুক্ত কর্মী। প্রকল্প সংস্কারকাজে আমি পারদর্শী একজন দিনমজুর। আমার প্রাপ্য টাকা থেকে মেম্বারকে অর্ধেক টাকা না দিলে মোবাইল অ্যাকাউন্টে টাকা আসায় বাধা সৃষ্টি করবেন বলে আমাকে হুমকি দেন তিনি।

এরকম অনেক ঘটনা ঘটেছে রত্নাপালং ১, ২, ৩নং ওয়ার্ডের ইজিপিপি প্রকল্পের কাজে। তাদের নিজের মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও মনের মধ্যে ভয় কাজ করে। মূলত তাদের কথা হচ্ছে, ৫০ জনের জায়গায় আমরা ১০-১৫ কাজ করে যদি মেম্বারকে অর্ধেক টাকা দিতে হয়, তাহলে বাকি ৩০-৩৫ জন কাজ না করে তাদের পুরা টাকা দেয়া হচ্ছে কেন?

এ বিষয়ে অভিযুক্ত রত্নাপালং ইউনিয়নের ১, ২, ৩নং ওয়ার্ডের মেম্বার আঞ্জুমান ইয়াসমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এসব বিষয়ে সত্য-মিথ্যা কাউকে বলতে বাধ্য নই। কার টাকা কে নিচ্ছে এসব কৈফিয়ত কাউকে দেব না। যারা এসব কথা বলছে তাদের লিখিত অভিযোগ করতে বলেন। আমি এসবের ধার ধারি না, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই।

রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা বলেন, বিষয়টি আমরা নিখুঁতভাবে তদন্ত করছি। এগুলার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুততম সময়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

উখিয়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন বলেন, ইজিপিপি প্রকল্পের কাজে যে জনপ্রতিনিধি অনিয়ম-দুর্নীতি করবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / জামান

মাদারীপুরে শুরু হলো ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব

মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা

বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক

লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা

দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা