সরাইলে দুই ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা
ব্রাক্ষণবাড়িয়ার সরাইলে ভ্রাম্যমান অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অভিযোগে দুই ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা করেছে।আজ বুধবার সকালে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়। জানা গেছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০), ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৮ অনুযায়ী অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অপরাধে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মেসার্স দয়াল ব্রিকসকে ৬ লাখ টাকা, মেসার্স মক্কা মদিনা ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর।
ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন অধিদপ্তরের মনিটরিং এ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের লিডার রিয়াজ মোহাম্মদ ও সরাইল থানা পুলিশের পরিদর্শক মোঃ বাবুল হেসেন এবং পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের দায়িতপ্রাপ্ত কর্মকর্তারা।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, নিয়মনীতির তোয়াক্কা না করে জনবসতি ও কৃষি জমির পাশে খোলা জায়গায় ইটের ভাটার ফলে মারাত্মক ক্ষতি করছে পরিবেশের।
এছাড়া এসব ভাটার মাটি ফসলি জমি থেকে সংগ্রহ করার কারণে আবাদী জমির উর্বরতা নষ্ট হচ্ছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০), পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ (সংশোধিত ২০০৭) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে প্রত্যেক উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা প্রদান করা হবে।এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied