আগামীকাল লোহাগাড়ায় এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠেয় চট্টগ্রাম-১৫ এমপি গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা আগামীকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১৫ আসনের এমপি প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি এহছানুল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি, বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান সমিতি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক আবদুল জব্বার চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী প্রমুখ। খেলায় সভাপতিত্ব করবেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
উল্লেখ্য, উদ্বোধনী খেলায় চকরিয়া শেখ জামাল ফুটবল ক্লাব বনাম সাতকানিয়া ফুটবল একাডেমি প্রতিদ্বন্দ্বিতা করবে।
এমএসএম / জামান
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
Link Copied