চরমোনাই ওরসে যাওয়ার পথে বাস উল্টে চালক নিহত, আহত ১৫
চরমোনাই পীরের ওরসে যাওয়া পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর স্ট্যান্ডের কাছে (রেলগেটসংলগ্ন) একটি বাস উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরো ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তারা কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক নাজমুলের (৩৫) বাড়ি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার সিংড়া গ্রামে। আহতদের বাড়ি পাবনা সদর উপজেলায় জানা গেলেও তাদের পরিচয় জানা যায়নি।
যানা গেছে, বাসটি পাবনা থেকে বরিশালের চরমোনাই পীরের ওরসে যাচ্ছিল। বুধবার রাত ১০টার দিকে পাবনা সদর থেকে বাসটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, ধারণা করা হচ্ছে বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর
হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার
পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার
কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ