ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

তাড়াশে আইন শৃংখলা রক্ষা করতে গ্রাম পুলিশ বাহিনীদের মাঝে সাইকেল বিতরণ


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৬-২০২১ দুপুর ৩:৪

সিরাজগঞ্জের তাড়াশে  গ্রাম পুলিশ বাহিনীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। ১৯ জুন শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মেজবাউল করিমের সভাপতিত্বে এ সাইকেল বিতরণ অুনষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহবিল হতে উপজেলার ৮টি ইউনিয়নের নিয়োজিত ৬৪ জন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ  আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হক, বারুহাস ইউপি চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসেন মুক্তা,মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, মাধাইনগর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেরাত আলী, ইট ভাটা মালিক সমিতির সভাপতি মোসলেম উদ্দিনসহ অনেকে। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন তাড়াশ শাখার সভাপতি ও মাগুড়া ইউনিয়ন গ্রাম পুলিশ দফাতার রাজিব কুমার দাস সাইকেল পেয়ে আনন্দে উল্লাসিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ  আব্দুল আজিজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ন ইউএনও মেজবাউল করিম ও ইউপি চেয়ারম্যানদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং

টেকনাফে পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেপ্তার, জব্দ নোহা গাড়ি

নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত