ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মার্চের মধ্যে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণার দাবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-২-২০২২ দুপুর ২:২৫

মহান স্বাধীনতা দিবস ও মুজিববর্ষ উপলক্ষে মার্চ ২০২২ এর মধ্যে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানান ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদের আহ্বায়ক শরীফুজ্জামান আগা খান।

বিবৃতিতে শরীফুজ্জামান আগা খান বলেন, বর্তমানে আমরা করোনাকালীন কঠিন পরিস্থিতির মধ্যে আছি। করোনাকালে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় একটি বড় সংখ্যক শিক্ষার্থী ঝরে গেছে। উল্লেখযোগ্য সংখ্য ছাত্রী বাল্যবিবাহের শিকার হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান গভীর সংকটে পড়েছে। এমপিওভুক্তি নিয়ে অনির্দিষ্টকাল অনিশ্চয়তা বিরাজ করলে অনেক সম্ভাবনাময় শিক্ষাপ্রতিষ্ঠানের অপমৃত্যু ঘটবে।

তিনি আরো বলেন, সম্প্রতি শিক্ষামন্ত্রী এনটিআরসিএ থেকে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের প্রতিষ্ঠান থেকে বেতন দেওয়ার কথা বলেন। যেখানে আমরাই দশকের পর দশক বেতন পাই না সেক্ষেত্রে এনটিআরসিএ থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কিভাবে বেতন প্রদান করা সম্ভব? শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কাজ দ্রুত সম্পন্ন হলেই কেবল এনটিআরসিএ থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন প্রদান করা সম্ভব। অধিকাংশ এনটিআরসিএ’র নিয়োগপ্রাপ্ত শিক্ষক অন্য জেলা থেকে আগত। এ সকল শিক্ষক বেতন না পেলে তাদের চাকরি ছেড়ে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তেমনটি ঘটলে প্রতিষ্ঠানে আবারো শিক্ষক সংকট দেখা দেবে।

তিনি উল্লেখ করেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদনের পর ভূমি সংশ্লিষ্ট তথ্য জেলা প্রশাসককে এবং স্বীকৃতির তথ্য শিক্ষাবোর্ডকে ৭ দিনের মধ্যে যাচাই করে রিপোর্ট প্রদান করতে বলা হয়। এরপর প্রায় দীর্ঘ দুই মাস অতিক্রান্ত হয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে তথ্য যাচাই করে এমপিওভুক্তির ঘোষণা দেওয়ার দাবি জানাচ্ছি। মার্চের মধ্যে এমপিওভুক্তির ঘোষণা না এলে আমরা অগত্যা কর্মসূচি দিতে বাধ্য হব।

এমএসএম / জামান

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন

কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম

বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি