বাংলাদেশ অটো স্পিনিং মিলের বিরুদ্ধে চট্টগ্রামে অসহায় হিন্দু পরিবারের জায়গা দখলের অভিযোগ
বাংলাদেশ অটো স্পিনিং মিল নামের এক কারখানার বিরুদ্ধে এলাকার গরীব অসহায় হিন্দু পরিবারের জায়গা জোর পূর্বক দখল এবং পরিবেশ দুষন করে ধানি ও ফসলি জমি ভরাটসহ বিভিন্ন রকমের অভিযোগ পাওয়া গেছে। পরিবেশ দূষণ ও হিন্দু পরিবারের জায়গা দখলের ঘটনায় পটিয়া উপজেলার চাপড়া এলাকার মৃত দীপক কুমার তালুকদারের পুত্র অনুপম তালুকদারহ ক্ষতিগ্রস্তদের পক্ষে অ্যাডভোকেট বলরাম কান্তি দাশ উক্ত কারখানার এমডি মোস্তফা কামাল পারভেজকে ২৪ ফেব্রুয়ারি লিগ্যাল নোটিশ পাঠান।
অভিযোগ সূত্রে জানা যায়, চট্টগ্রামের পটিয়া উপজেলার চাপড়া এলাকায় এ কারখানাটি গড়ে উঠে। তাদের নিজস্ব জায়গার উপর কারখানটি গড়ে উঠলেও হঠাৎ আশপাশের গরীব অসহায় প্রায় অর্ধশতাধিক হিন্দু ও মুসলমান পরিবারের জায়গা জোর পূর্বক দখল এবং ধানি জমি ভরাট করে পরিবেশের মারাত্বক বিপর্যয় ঘটান। আশ পাশের জায়গা নিয়ে আদালতে বিচারাধিন এবং আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও দখলের চেষ্টা চালান বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় একটি ভূমিদস্যু চক্রের জসিম ও করিমসহ একটি গ্রুপ কারখানার মালিককে ভুল তথ্য দিয়ে এলাকার অসহায় হিন্দু পরিবারের অনুপম তালুকদার, তাপস চৌধুরী, শফিউল বশরসহ বহু মানুষের বাপ দাদার পূর্ব পুরুষের জায়গা ও ফসলি জমি দখলে সহায়তা করেন। জোরপূর্বক জায়গা দখলের চেষ্টার ঘটনায় কারখান শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
কারখানাকে লিগ্যাল নোটিশ প্রেরণকারী আইনজীবী অ্যাডভোকেট বলরাম দাশ বলেন, কারখানার মালিক প্রভাবশালী হওয়ায় আইন আদালত না মেনে পরিবেশ দুষণ করে গরীব অসহায় মানুষের জায়গা দখলে নেয়ার ষড়যন্ত্রে করতেছে জায়গার মালিক ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে জমির মালিকদের হুমকি দিচ্ছে বিষয়টি সমাধান না করলে আমরা প্রয়োজনে আইনগতভাবে যেভাবে মোকাবেলা করতে হয় আমরা সেভাবে করব।
এ বিষয়ে বাংলাদেশ স্প্রিনিং মিল ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল পারভেজ অভিযোগের বিষয়ে বলেন, কারখানাটি করতে গিয়ে এলাকার কিছু লোকজন ইচ্ছাকৃতভাবে বাঁধা দিচ্ছে, কারো জায়গা দখল করার প্রশ্ন উঠে না,যদি কেউ জায়গা পেয়ে থাকেন কাগজ পত্র দেখাতে পারলে তাকে ন্যায্য পাওনা দিয়ে প্রয়োজনে টাকা দিয়ে ক্রয় করা হবে।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে আমি কিছু জানি না, যেহেতু সবে মাত্র পরিষদের দায়িত্ব নিয়েছে, ক্ষতিগ্রস্তরা যদি আমার কাছে আসে আমি কারখানার মালিকের সাথে বিষয়টি নিয়ে কথা বলে সমাধান করার চেষ্টা করব।
এমএসএম / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি