ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে শিক্ষক লাঞ্ছিতের সমাধান না হলে সারাদেশে মাধ্যমিক স্কুল বন্ধ করা হবে


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৪-২-২০২২ রাত ১০:৯
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ শিক্ষক সমিতি রাণীশংকৈল শাখার আয়োজনে মত বিনিময় সভা অনূষ্ঠিত হয়। বে-সরকারি, শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয় করণের দাবীতে এক মতবিনিময় সভায় বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি সুদীর্ঘ ব্রিটিশ শাসনামল থেকে অধিকার ও মর্যদা আদায়ের আন্দোলন করে আসছে। শিক্ষক সমিতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীগণের চাকুরী জাতীয় করণের দাবীতে ১৯৭৪ সাল থেকে আন্দোলন করে আসছে। তিনি আরো বলেন, শিক্ষক কর্মচারীগণের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া, ৮,১২,১৬ বছর অন্তর আন্তর উচ্চতর স্কেল ব্যবস্থা চালু করতে হবে। 
এ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় মাধ্যমিক শিক্ষক সমিতির নেতাদেরকে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলে ৩দিনের মধ্যে সুষ্ঠ সমাধান করতে বলেন। না হলে সারাদেশে একযোগে মাধ্যমিক স্কুল বন্ধ করে দেওয়া হবে। অনুষ্ঠানে রাণীশংকৈল উপজেলা শাখার সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান বক্তা কেন্দ্রিয় কমিটির মহাসচিব আব্দুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৯টি দাবি উৎথ্যাপন করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত মহাসচিব ফজলুর রহমান, যুগ্ন মহাসচিব মহররম আলী । শিক্ষক সমিতির সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,সহ-সভাপতি ফেরদৌশ আলম মানিক,পীরগঞ্জ উপজেলা শাখার সম্পাদক কায়সার হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলার সভাপতি বাবুল হোসেন, নেকমরদ জোন সভাপতি রাজেকুল্লাহ, প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ন আহবায়ক প্রধান শিক্ষক ইয়াকুব আলী প্রমুখ।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন