ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার মূল হোতা গ্রেপ্তার


হাবিবুর রহমান, নড়াইল photo হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ২৫-২-২০২২ দুপুর ১২:২২
নড়াইলের লোহাগড়ার ১২নং কাশিপুর ইউনিয়নে দশম শ্রেণির ছাত্রীকে (১৪) রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) অভিযুক্ত কবির শেখকে (৩০) আদালতে সোপর্দ করা হয়েছে। কবির উপজেলার বাহিরপাড়া গ্রামের কওছার শেখের (মান্দার) ছেলে।
 
এর আগে গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ভুক্তভোগী কিশোরী প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে বখাটে কবির শেখ ও অজ্ঞাত আরো ৩ জন তাকে রাস্তায় একা পেয়ে মুখ চেপে ধরে ইজিবাইকযোগে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ওই কিশোরীর মা বাদী হয়ে কবির শেখ এবং অজ্ঞাত আরো ৩ জনের নামে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর ঘটনার মূল হোতা কবির শেখকে রাতে উপজেলার এড়েন্দা বাজার থেকে এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
 
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি কবির শেখকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএসএম / জামান

কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা

নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯

জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি

ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক

চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার

হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন

অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর

হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার

পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার

কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত