ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নোবিপ্রবি ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন ড. এসএম মাহবুবুর রহমান


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ২৫-২-২০২২ দুপুর ১২:৪৭
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এসএম মাহবুবুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নোটিসে নতুন ডিন হিসেবে তাকে এ দায়িত্ব দেয়া হয়। নিয়োগ পাওয়ার বিষয়টি ড. এসএম মাহবুবুর রহমান পরবর্তীতে নিশ্চিত করেন।
 
নতুন ডিন নিয়োগ পাওয়ার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. এসএম মাহবুবুর রহমান বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেয়ায় আমি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার উল আলম এবং সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সকলের দোয়া ও সহযোগিতায় ব্যবসায় প্রশাসন অনুষদকে শিক্ষা ও গবেষণায় অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই।
 
উল্লেখ্য, ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে এই প্রথম ড. এসএম মাহবুবুর রহমানকে ডিন হিসেবে নিয়োগ দেয়া হলো। নিজ অনুষদ থেকে ডিন নিয়োগ পাওয়ায় এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?