কুতুবদিয়া চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে কুতুবদিয়া থানা পুলিশ। ১৯ জুন (শনিবার) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়ের ৯নং ওয়ার্ড দক্ষিণ লেমশীখালী সমূদ্র কিনারা থেকে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১৯ জুন সকালে এলাকাবাসী পার্শ্ববর্তী কুতুবদিয়া চ্যানেলে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওমর হায়দার , ওসি তদন্তকে সাথে নিয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সেখানে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহটি উপুড় হয়ে সাগরের পানিতে ভাসতে দেখেন। মৃতদেহে কপি কালার ও আকাশী কালারের দুটি শার্ট,ডান হাতে লাল,হলুদ রংঙের সুতা বাঁধা এবং একটি ব্রেসলেট রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ ধারণা করছে, গত ১৮ জুন হতে ১৯ জুনের সকাল অনুমান ৬টার মধ্যে ওই ব্যক্তি মারা যেতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত ব্যক্তির কোন পরিচয় বের করা যায়নি। অনুসন্ধ্যান অব্যাহ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাছাড়া কেউ পরিচয় জানতে পালে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ অথবা ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। ডিউটি অফিসার-০১৩২০-১০৮৫৫৮, অফিসার ইনচার্জ-০১৩২০-১০৮৬৫৩।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান