ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হঠাৎ শিলাবৃষ্টিতে আমের মুকুলের ব্যাপক ক্ষতি


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৫-২-২০২২ দুপুর ৩:৫২
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃহস্পতিবার (২৪ ফেব্রয়ারি) রাত ১২টার পরে হঠাৎ শিলাবৃষ্টিতে উপজেলার বেশিরভাগ আম গাছের মুকুল ঝরে পড়েছে। এতে অধিকাংশ গাছে আশানুরূপ আম না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শিলাবৃষ্টির কারণে অধিকাংশ আম গাছের মুকুল ঝরে মাটিতে পড়ে যায়। এতে স্থানীয় আমচাষিদের স্বপ্ন ভেঙে যায়।
 
অপরদিকে কৃষকের বিভিন্ন আবাদী ফল ও মুকুল এই শিলাবৃষ্টিতে ঝরে পড়েছে ফলে আম বাগান মালিকসহ মৌসুমী ফলদ বৃক্ষের চাষিরা মুকুলের ব‍্যাপক ক্ষতিতে শংকায় পড়েছেন।
 
এ বিষয়ে এক বাগান মালিক বলেন, এ মৌসুমে যেমন গাছে গাছে আমের মুকুলের সমারোহে চারিদিক মৌ মৌ গন্ধে ভরপুর থাকে, কিন্তু এভাবে যদি শিলাবৃষ্টি হয় তবে ফল উৎপন্ন ব‍্যাহত হবে। এ সময়ে বাগান মালিকরা চরম বিপাকে রয়েছেন।
 
এ বিষয়ে আম বাগানের মালিক বাদল হাসান বলেন, আম বাগানে এ সময় মুকুলে ভরপুর। ফল ভালো পেতে নানা পরিচর্যা করতে ব‍্যস্ত থাকতে হয়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে যদি এভাবে পড়তে হয় তবে ফলন ভালো পাওয়ার সম্ভবনা ব‍্যাহত হবে।
 
গতবারের চেয়ে এবার আমের বাগানের সংখ্যা ছিল বেশি। বাগানে আমের মুকুল দেখে খুশিতে মন ভরে গিয়েছিল চাষিদের। মনে অনেক স্বপ্ন আর বুকভরা আশা জেগেছিল তাদের। কিন্তু অসময়ের শিলাবৃষ্টিতে আমের মুকুলের সঙ্গে সঙ্গে ঝরে গেছে সেই স্বপ্ন আর আশা। তবে যদি আবহাওয়া ভালো থাকে তবে বাম্পার ফলনের আশাবাদী ‍আম চাষিরা।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন