ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ত্রিপুরা থেকে কোনো মাদক বাংলাদেশে আসবে না : রাম প্রসাদ পাল


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৫-২-২০২২ বিকাল ৫:৫৬
ত্রিপুরার স্বরাষ্ট্রমন্ত্রী রাম প্রসাদ পাল বলেছেন, আমাদের সরকার মাদক পাচার কঠোরহস্তে দমন করছে। মাদকে আমাদেরও সমস্যা হচ্ছে। জনগণের সহযোগিতা পেলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব। কোনো ধরনের মাদকদ্রব্য ত্রিপুরা হয়ে বাংলাদেশে আর যেন না আসে তা নিয়ে ত্রিপুরার সরকারও কাজ করছে। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ত্রিপুরার সীমান্তঘেঁষে মাদক চাষ হচ্ছে কিনা- সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এগুলো পুরোপুরি বন্ধ। তবে যারা এগুলো করছে তারা লুকিয়ে অল্প অল্প করেছে। কিছু কিছু জায়গায় এর চাষ হচ্ছে এমন তথ্য আমাদের কাছে আছে। এ নিয়ে ত্রিপুরার সরকার কাজ করছে।
 
আখাউড়া ইমিগ্রেশন ভবন ও কসবা রেলস্টেশন ভবন নির্মাণে বিএসএফের বাধার কারণে বন্ধ রয়েছে- এ বিষয়ে মন্ত্রী বলেন, আমি বিষয়টি শুনেছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রী রাম প্রসাদ পাল রাজশাহী সিটি করপোরেশনের উদ্যেগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বাংলাদেশ-ভারত মৈত্রী ৫০ বছরপূর্তিতে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’-এর আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে সস্ত্রীক ৪ দিনের সফরে আজ আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসেন। পরে মন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশ্যে আখাউড়া ত্যাগ করেন।
 
এ সময় আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ এবং আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ মন্ত্রীকে অভ্যর্থনা জানান।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু