কমলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য আহত
কমলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় মাহমুদ আলী নামে এক ইউপি সদস্য গুরুত্ব আহত হয়েছে। আহত ইউপি সদস্যকে আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আমতৈল বালুঘাট নামক স্থানে হামলার এ ঘটনা ঘটে। দূর্বৃত্তের হামলায় আহত মাহমুদ আলী উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। তিনি স্থানীয় বড়চেগ গ্রামের মৃত আব্দুল করিম মেম্বারের ছেলে।
আহত ইউপি সদস্যের চাচাতো ভাই বিলাল মিয়া জানান,শুক্রবার রাতে স্থানীয় চৈত্রঘাট বাজার থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন ইউপি সদস্য মাহমুদ আলী। মোটরসাইকেল নিয়ে আমতৈল বালুঘাট এলাকায় পৌছালে পূর্ব থেকে উৎ পেতে থাকা দূর্বৃত্তরা তার উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এ্যালোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাত্ব জখম করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে ভর্তী করা হয়। খবর পেয়ে শনিবার সকালে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied