ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদাতরা


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৬-২-২০২২ দুপুর ২:২৭
সারাদেশের মতো চট্টগ্রামের মিরসরাইয়েও এক দিনে এক কোটি ডোজ টিকাদান কর্মসূচি চালিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় টিকাদান কেন্দ্র হিসেব ব্যবহার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের কার্যালয় টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহার করেত দেয়াকে ইউএনওর উদারতা হিসেবে দেখছেন টিকা নিয়ে আসা সাধারণ লোকজন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা গেছে, কার্যালয়ে শুধু মহিলাদের টিকা দেয়া হচ্ছে। কার্যালয়ের সমানে দুজন কর্মী টিকা নিতে আসা মানুষকে সহায়তা করছেন। কার্যালয়ের ভেতরে দুজন কর্মী টিকা দিচ্ছেন।
 
এ সময় টিকা নিতে আসা রাহেলা আক্তার নামে একজন বলেন, মানুষকে টিকা দেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় ব্যবহার করতে দেয়া অনন্য এক উদাহরণ।
 
মো. রফিক নামে এক ব্যক্তি বলেন, তিনি তার মেয়েকে টিকা দিতে নিয়ে এসেছেন। মানুষকে টিকা দেয়ার জন্য ইউএনওর কার্যালয় ব্যবহার করতে দেয়াকে তিনি মিরসরাইয়ের ইউএনওর উদারতা বলে মনে করেন। 
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন জানান, টিকা দেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান নিজের তার কার্যালয় ব্যবহার করতে দিয়ে অনেক ভালো মনে পরিচয় দিয়েছেন। ওই কার্যালয়টি শুধু মহিলাদের টিকা দেয়ার জন্য ব্যবহার করা হয়েছে। দেশের আর কোথাও টিকা প্রদানের জন্য ইউএনওর কার্যালয় ব্যবহার করতে দেয়া হয়েছে কি-না তার জানা নেই। তিনি জানান, তাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মানুষকে টিকা দিতে পেরেছেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, মানুষের সুবিধার কথা বিবোচনা করে তিনি তার কার্যালয়টি টিকা দেয়ার জন্য খুলে দিয়েছেন। এটি সরকারি কার্যক্রমে সহায়তা করা মাত্র।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত