ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাউজানে সম্পত্তির ভাগ নিয়ে দুপক্ষের মারামারি, থানায় অভিযোগ


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ২৬-২-২০২২ বিকাল ৬:৪৭

চট্টগ্রামের রাউজানে বসতভিটার সম্পত্তি বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাউজান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্রপাড়া এলাকার সৈয়দ আমির বাড়ির সৈয়দ ফজলুর হকের জায়গার ওপর নাছির উদ্দিন সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। এতে ফজলুর হক বাধা দিলে ক্ষিপ্ত হয়ে নাছির উদ্দির লাঠিসোঁটা দিয়ে হামলা চালান। এ ঘটনায় ফজলুর হক ও তার ভাতিজা সৈয়দ এসএম ফারুক আহত হন। আহতরা রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। এ ঘটনায় ফজলুর হক বাদী হয়ে নাছির উদ্দিনসহ পাঁচজনকে আসামি করে রাউজান থানায় অভিযোগ দিয়েছেন।

আহত ফজলুর হক জানান, নাছির উদ্দিন ও তার ভাইয়েরা সন্ত্রাসী কায়দায় আমাদের মারধর করেছে।

এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর আজাদ হোসেন জানান, রাউজানের সাংসদের নির্দেশে তাদের সম্পত্তি ভাগ করে দেয়া হবে। তাদের অসহোযোগিতার কারণে সমস্যাটি মীমাংসা করা সম্ভব হচ্ছে না।

এ ব্যাপারে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, ছত্রপাড়া এলাকায় সম্পত্তির ভাগ নিয়ে দুপক্ষ দুটি অভিযোগ দিয়েছে। অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান