ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড


হাবিবুর রহমান, নড়াইল photo হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ২৭-২-২০২২ দুপুর ১:৪৮
নড়াইলে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ‍এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত। রায় ঘোষণার সময় আসামি মাসুদ শেখ আদালতে উপস্থিত ছিলেন। মাসুদ শেখ সদর উপজেলার ফেদী গ্রামের মোসলেম শেখের ছেলে।
 
মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি নড়াইল গোয়েন্দা পুলিশের একটি দল সদরের চণ্ডীবরপুর ইউনিয়নের ফেদী বাজারে গোপন সংবাদের ভিত্তিতে ফেদী এলাকার বুলু শেখের বাড়িতে ফেনসিডিল কেনা-বেচা হচ্ছে, এমন খরর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি নাইলন ব্যাগ নিয়ে পালানোর সময় মাসুদ শেখকে আটক করে পুলিশ।
 
এ সময় আসামির কাছে থাকা নাইলন ব্যাগ থেকে ৭৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশ। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে এ রায় ঘোষণা করে আদালত। এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে এবং বিধি মোতাবেক তা ধ্বংসের নির্দেশ দেয় আদালত।

এমএসএম / জামান

কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা

নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯

জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি

ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক

চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার

হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন

অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর

হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার

পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার

কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত