অতিথি পাখির কলতানে মুখরিত রাণীশংকৈলের রামরাই দীঘি, দর্শনার্থীদের ভিড়
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অতিথি পাখি দেখতে প্রতিদিন ভিড় করছে দর্শনর্থীরা। প্রাচীন ও সর্ববৃহৎ রামরাম দীঘিটি যেন অতিথি পাখিদের কলতানে মুখরিত। রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। পুরো দীঘির জলাশয় পানি পাখিতে সেজেছে নতুন সাজে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা পাখি ও জলাশয়ের প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। প্রতি বছর শীত এলেই এসব পাখি এখানে আসে। আবার শীত শেষে চলে যায় আপন আপন ঠিকানায়।
পাখিদের কলকাকলিতে পুরো এলাকা মুখরিত। পাখিপ্রেমী ও সৌন্দর্য পিপাসুরা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন কেন্দ্রের পাখিগুলোকে দেখার জন্য ছুটে আসেন। বিশেষ করে ছুটির দিনগুলোতে ঘুরতে আসা অসংখ্য মানুষের ভিড় দেখা যায়।
রামরায় দীঘিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন ঝাঁকে ঝাঁকে থাকছে অতিথি পাখির দল। পাখিদের মুহুর্মুহু কলতানে পুরো এলাকা পরিণত হয়েছে পাখির স্বর্গরাজ্যে। সন্ধ্যা নামলেই দীঘিপাড়ের লিচু বাগানে আশ্রয় নেয় এসব পাখি। পাখিদের এই মুহুর্মুহু কলতানের টানে প্রতিদিনই দূর-দুরান্ত থেকে রামরাই দীঘিতে আসছেন পাখিপ্রেমী পর্যটকরা।
এ দেশের নদ-নদী, হাওর-বাঁওড়ের ভালোবাসার টানে লক্ষ হাজার মাইল পাড়ি দিয়ে রামরায় দীঘিতে আসে তারা। উপজেলা শহর থেকে ৪ কি.মি দূরে উত্তরগাঁও গ্রামের নিকটেই বরেন্দ্র অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম জলাশয় রামরায় দীঘির অবস্থান। শহর থেকে যে কোনো যানবাহনে ১০ থেকে ১৫ টাকা ভাড়া নেয়। যেতে প্রায় ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে।
রেখা নামের এক দর্শনার্থী বলেন, রামরায় দীঘিটি এখন নতুনভাবে সাজানো হয়েছে। আগের থেকে এখন অনেক সুন্দর হয়েছে। রামরায় দীঘিতে অতিথি পাখি এসেছে শুনে দেখতে এসে বেশ ভালো লাগল। প্রতি বছরে পাখির আগমনে রামরায় দীঘির সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে ওঠে।
মৎস্য চাষী নওরোজ কাউসার কানন জানান, অতিথি পাখির আগমনে আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তারপরও আমরা পাখিদের যেন সুন্দর একটি অভয়ারণ্য গড়ে ওঠে, সেদিকে খেয়াল রাখছি। কেউ যেন পাখি শিকার না করতে পারে সে বিষয়ে প্রশাসনসহ আমরা সর্বদা নজরদারি করছি।
জানা যায়, রাণীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্যোগে দর্শনার্থীদের জন্য এবার নতুন করে একটি সুন্দর গেট, বসার জায়গা, গেস্ট হাউস তৈরিসহ পুকুরঘাটের সিঁড়ি মেরামত করা হয়েছে। এতে আগের চেয়ে পুকুরের সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে এবং দর্শনার্থীদের উপস্থিতির সংখ্যাও দ্বিগুণ বেড়েছে।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied