নেত্রকোণার খালিয়াজুরীতে নদীর খনন কাজ শেষ হতে না হতেই পুনরায় ভরাট
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলাধীন চাকুয়া ইউনিয়নে পিয়াই নদী খননের এক বছর যেতে না যেতেই পুনরায় ভরাট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। খরস্রোতা পিয়াই নদী এখন ধু ধু বালিময় মাঠে পরিণত হয়েছে । হাওড় অধ্যুষিত খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের নদীপথ নির্ভর বিখ্যাত লেপসিয়া বাজার । বাজার ঘেষে বয়ে চলা পিয়াই নদী। উপজেলার সবচেয়ে বড় বাজার এবং হাওড়াঞ্চলের কৃষকদের সুবিধা বিবেচনা করে নদীটি খননে সরকারী বরাদ্দ আসার পর নদী খনন কাজ গতবছর শেষ করা হলেও পুনরায় ভরাট হয়ে চলতি শুকনো মৌসুমে তা আবার ধু ধু বালিময় মাঠে পরিণত হয়েছে। স্থানীয়দের দাবী নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার সুযোগে ঠিকাদারী প্রতিষ্ঠান যথাযথ প্রক্রিয়ায় খনন না করায় একবছরেই ভরাট হয়ে গেছে নদীটির বড় একটি অংশ।
নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, হাওড় এলাকায় বন্যা ব্যবস্থাপনা ও জীবন যাত্রার মানোন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৮-১৯ অর্থবছরে ১৪ কোটি ৯৬ লক্ষ টাকা ব্যয়ে পিয়াই নদীর ৪.৯২ কিলোমিটার ও ২৪ কিলোমিটার খাল খনন এবং ৯.৭৫ কিলোমিটার বাঁধ নির্মানের কাজ শুরু করা হয় । যা ২০২০-২১ অর্থবছরে সম্পন্ন করা হয়। পাউবোর সূত্র ধরে বাস্তবতা খুজে দেখা যায়, ধনু নদী থেকে উৎপত্তি হওয়া পিয়াই নদীর উৎপত্তিস্থল থেকে শুরু করে নদীপথ নির্ভর লেপসিয়া বাজার ঘেষা প্রায় ১ কিলোমিটার জায়গা দেখে বুঝার উপায় নেই আদৌ তা খনন হয়েছিল কি না। কোথাও মরুভুমির মত ধু ধু বালুময় মাঠ আবার কোথাও নাম মাত্র ধারা প্রবাহিত হচ্ছে। স্থানীয়দের দাবী নামমাত্র খনন কাজ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। তাই নদীটি খনন করার পরেও বালু উড়ছে নদীর তলায়, মানুষ পায়ে হেটে এপাড় থেকে ওপাড়ে যাচ্ছে। নদীতে পানি না থাকায় বিভিন্ন জায়গা থেকে বাজারে ঢুকতে পারছে না পণ্য বাহী নৌকা ও দুর-দুরান্তের ব্যবসায়ীরা। তাই ধ্বস নেমেছে ব্যবসায়। নদী যথাযথভাবে খনন না হওয়ার অভিযোগ স্থানীয় কৃষকদেরও। তারা বলেন, নদীটি খনন করা হলেও তা আবার ভরাট হয়ে যাওয়ায় এবার বুরো মৌসুমে হাওড়াঞ্চলের অনেক জমি থেকে পানি অনেক দেরী করে নেমেছে তাই মারাত্মক ব্যত্যয় ঘটেছে কৃষি কার্যক্রমে।
এমতাবস্থায় নদীটির প্রয়োজনীয়তা বিবেচনাপুর্বক পুনঃখননের বিকল্প নেই। তাই অতি দ্রুত নদীটি পুনঃ খননের ব্যবস্থা করবে পানি উন্নয়ন বোর্ড এমনটাই দাবী সংশ্লিষ্ট এলাকাবাসীসহ সর্বসাধারণের।
এব্যাপারে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, বাণিজ্যিক ও কৃষকদের স্বার্থ রক্ষায় নদীটি গতবার খনন করা হলেও খননের উচ্ছিষ্ট অংশ নদীর পাড়ে রাখায় তা বর্ষায় আবার নদীতে ফিরে এসে নদীটি ভরাট হয়ে গিয়েছে। এমতাবস্থায় নদীটি পুনঃ খনন জরুরি।
নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত বলেন, নদীটিতে পলি জমে কিছুটা অংশ ভরাট হয়ে গিয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানকে চিঠি দেয়া হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য।
এমএসএম / এমএসএম
‘সব সচিব নিয়ম মানলে আমিও আসব’: টুঙ্গিপাড়ায় ইউপি সচিবের বক্তব্য নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
জিয়ানগরে ৫২ বছর অবৈধ দখলে থাকা সম্পত্তি উদ্ধার করলেন ইউএনও
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিরাপ উদ্ধার
মান্দায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য
গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার
বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার
আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত
দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ সিরাপ, আটক ২
আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নন্দীগ্রামে কবরস্থান কাজের উদ্বোধন
আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধীকে মুদি দোকান উপহার
Link Copied