ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পাটগ্রামে স্কুল ছাত্রীকে ধষর্ণ চেষ্টার অভিযোগ


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ১-৩-২০২২ দুপুর ১২:৪৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে মধ‍্য ইসলামপুর গ্রামের ৭ম শ্রেণির স্কুল পড়ুয়া এক ছাত্রীকে (১৩) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। রাজু (২৩) নামে এক ব‍্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি  অভিযোগ করেছেন। জানা গেছে, রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে বাড়ির পাশে তামাকের খেতে কাজ করতে যায় ওই ছাত্রীর বাবা ও মা। এ সময় সপ্তম শ্রেণির ছাত্রী নিজ বাড়ির ঘরে পড়া-লেখা করতে থাকে। বাড়িতে লোকজন না থাকার সুবাদে একই ইউনিয়ন ও এলাকার খোকা মিয়ার ছেলে রাজু ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির আত্মচিৎকারে তাঁর চাচাতো বোন ছুটে আসলে রাজু পালিয়ে যায়। ঘটনার কিছুক্ষন পরে মেয়েটির মা-বাবা বাড়ি ফিরে এসে বিষয়টি জানাতে পেয়ে স্থানীয় লোকজনকে বিষয়টি জানিয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। ছেলের বাবা বলেন, পাশাপাশি বাড়ি ছেলে ওদের বাড়িতে শ‍্যালো মেশিনের হ‍্যান্ডেল আনার জন‍্য গিয়েছিল। সম্পর্কে বোন হয়। হাসির ছলে হাত ধরে ছিল।ওদের সাথে পূর্বে পারিবারিক দন্ধ ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলেকে ফাঁসানো চেষ্টা করেছে। পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান,অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু