ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১-৩-২০২২ দুপুর ৩:১৭
চাঁপাইনবাবগঞ্জে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
 
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ও এসডিএফের চেয়ারপার্সন মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মাহবুব উল ইসলাম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আশরাফুল হক, এসডিএফের ব্যবস্থাপনা পরিচালক এজেডএম সাখাওয়াত হোসেন, এসডিএফ যশোরের আঞ্চলিক পরিচালক হেদায়েত উল্লাহ। স্বাগত বক্তব্য প্রদান করেন এসডিএফের জেলা ব্যবস্থাপক মাহাবুবুর রশীদ।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা সমবায় অফিসার মো. আকরাম হোসেন, যুব উন্নয়নের উপ-পরিচালক আব্দুল মান্নান কৃষিবিদ ড. জহুরুল ইসলাম, চেম্বারের পরিচালক শহিদুল ইসলামসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
 
প্রকল্প চেয়ারপার্সন আব্দুস সামাদ জানান, এসডিএফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি অলাভজনক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এসডিএফ শুরু থেকেই সামাজিক বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর ‍আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।
 
তিনি আরো জানান, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারকে সহোযোগিতা প্রদান এবং সুবিধাবঞ্চিত দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবিকায়ন ও জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন ও টেকসই গ্রামীণ প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে তাদের আর্থসামাজিক উন্নয়ন সাধন এসডিএফের মূল উদ্দেশ্য।
 
গ্রামীণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, পুষ্টি সচেতনতা ও সহায়তা প্রদান এবং পরিকল্পিত অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও উপযুক্ত অর্থায়নসহ সমন্বিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও তাদের স্বাবলম্বী করে আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার কথা উল্লেখ করেন তিনি।

এমএসএম / জামান

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক