ঢাকা শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

নাচোলে ২২৫ জন হতদরিদ্র আদিবাসীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ১-৩-২০২২ দুপুর ৪:৪৮
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২২৫ জন হতদরিদ্র আদিবাসীর মাঝে করোনাকালীন সময়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টায় নেজামপুর ইউনিয়নের মুসলিমপুর গার্লস একাডেমী প্রাঙ্গণে খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
 
এসেডোর ফাইন্যান্স ম্যানেজার আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, গণসাক্ষরতা অভিযান প্রকল্পের প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম ও মেহেরুন্নেসা।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নেজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিতাই চন্দ্র বর্মণ, নাচোল পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক ছাত্রনেতা কাবুল হোসেন, আদিবাসী নেতা যতীন হেমরম, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার প্রমুখ।
 
আলোচনা শেষে এসেডোর সুবিধাভোগী হতদরিদ্র আদিবাসীদের মাঝে ২১ কেজি খাদ্যসামগ্রীর একটি প্যাকেজ প্রতিজনের মাঝে বিতরণ করা হয়।
 
এসেডোর ফাইন্যান্স ম্যানেজার আজহার আলী জানান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও গণসাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে এসেডোর এনজিওর মাধ্যমে নাচোল উপজেলা ৩টি ইউনিয়নের ২২৫ জন হতদরিদ্র আদিবাসীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৫কেজি ডাল, ৩ কেজি আটা, ১কেজি লবণ, ১ কেজি চিনি ও ১ কেজি তেল।
 
গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম জানান, সারাদেশে ১০ হাজার পরিবারের মাঝে এজাতীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

এমএসএম / জামান

তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে ১ পর্যটকের মৃত্যু।

জীববৈচিত্র্য সংরক্ষণে চুয়াডাঙ্গায় রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি

জীববৈচিত্র্য সংরক্ষণে চুয়াডাঙ্গায় রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি

রায়গঞ্জে টিটিসি নিয়ে পাল্টাপাল্টি সমাবেশ, সিদ্ধান্তের অপেক্ষায় দুই এলাকা

দৌলতপুরে পুলিশ পরিচয়ে ইয়াবা, নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ

জলাবদ্ধতায় কাজে আসেনি ১৪০ কোটি টাকার প্রকল্প–ডুবছে ভবদহ

মগনামার মটকাভাঙ্গা সড়কের বেহাল দশা, সড়ক নয় যেন চাষের জমি

মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩

রাণীশংকৈলে মডেল মসজিদের উদ্বোধন

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু : স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল

বগুড়ায় নিহত বেড়ে ৭, স্পিডব্রেকার নির্মাণের আশ্বাসে সড়ক ছাড়লেন স্থানীয়রা

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩

ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ