মিরসরাইয়ে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
চট্টগ্রামের মিরসরাইয়ে এস রহমান ট্রাস্টের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) বেলা ১১টায় মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় এস রহমান ট্রাস্টের সদস্য সাবেদুর রহমান সমুর সভাপতিত্বে মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, এস রহমান ট্রাস্টের সদস্য সেলিনা নুসরাত, এস রহমান ট্রাস্টের সদস্য দারিউস ফারিস রহমান প্রমুখ।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল বলেন, কোভিডের এই প্রতিকূল পরিবেশের মধ্য মানসিকতা ঠিক রেখে পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কষ্টসাধ্য। সেই কষ্ট সহ্য করে মিরসরাইয়ের অনেক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে, যা সত্যিই প্রশংসার দাবিদার। এই সাফল্যের ধারাবাহিকতায় দেশ ও নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে উপজেলার ৩৪০ জিপিএ-৫ প্রাপ্ত র্শিক্ষার্থীর মাঝে ৫ হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied