পাংশায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কুতিক অনুষ্ঠান
রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাথা ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ সম্পর্কে আলোচনা সভা এবং সাংস্কুতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাথা ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ সম্পর্কে আলোচনা করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস মোছা. রোকেয়া বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হাসনাত আল মতিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. চাঁদ আলী খান প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোকপাত করেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা দেশাত্মবোদক গান ও নৃত্য পরিবেশন করেন।
এমএসএম / জামান
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান
কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস
ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস
নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা