ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বকশীগঞ্জে স্বাধীনতার সুর্বণ জয়ন্তী অনুষ্ঠানে অশ্লীল নৃত্য


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ২-৩-২০২২ রাত ৯:১০
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর একটি অনুষ্ঠানে প্রকাশ্যে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়েছে। এ কারণে পৌরসভার এক কর্মচারীকে শোকজ করেছেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর 
 
জানা গেছে, ১ মার্চ দিবাগত রাতে জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিটি ওয়ার্ডে স্বাধীরতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৮ নং ওয়ার্ডের স্বাধীরতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বকশীগঞ্জ বাসটার মিনালে। 
 
বকশীগঞ্জ বাসটার মিনালের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠানে একজন মহিলা শিল্পী আপত্তিকর ও অশ্লীল নৃত্য পরিবেশন করে। অনেকেই সোসাল মিডিয়ায় তা লাইফ করেন। মুর্হুতেই সমালোচনার ঝড় উঠে। পরে প্রশাসন ও পৌর মেয়রের নির্দেশনায় অশ্লীল নৃত্য বন্ধ করা হয়। 
 
এব্যাপারে বকশীগঞ্জ পৌর সভার মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান, পৌর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বকশীগঞ্জ পৌরসভার লাাইসেন্স পরিদর্শক মিজানুর রহমানের উপস্থিতিতে একজর মহিলা শিল্পী স্বাধীরতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান
মঞ্চে অশ্লীল নৃত্য পরিবেশন করেন। এ কারণে রাতেই বকশীগঞ্জ পৌরসভার লাাইসেন্স পরিদর্শক মিজানুর রহমানকে শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
 
অভিযুক্ত বকশীগঞ্জ পৌরসভার লাাইসেন্স পরিদর্শক মিজানুর রহমান জানান, আমাকে না জানিয়েই জনৈক মহিলা শিল্পী মঞ্চে উঠে অশ্লীল ও আপত্তিকর নৃত্য পরিবেশন করেছে। পরে আমার দৃষ্টি গোচরে আসায় নৃত্য পরিবেশন বন্ধ করে দেওয়া হয়েছে। তার পরেও আমি শোকজের জবাব দিতে বাধ্য।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান