ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে ভূমি সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ২-৩-২০২২ রাত ৯:১২
গোপালগঞ্জের কাশিয়ানীতে ভূমি সেবা সহজতর করতে সর্বসাধারণকে ভূমিসংক্রান্ত বিষয়ে অবহিত করার লক্ষে ভূমি ক্যাম্পেইন করা হয়েছে।   
 
বুধবার (২ মার্চ) দিনব্যাপী হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় বাজারে ভূমি অফিসের উদ্যোগে এ ভূমি সেবা ক্যাম্পেইন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায় উপস্থিত থেকে কিছু মানুষের মাঝে খতিয়ান ও ডিসি আর বিতরন করেন।
 
ভূমি সেবা ক্যাম্প চলাকালীন সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল ইসলাম বলেন, ভূমি অফিসের সেবা সর্বসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের এই ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে নামজারী আবেদন, ই-নামজারী খতিয়ান, অনলাইন ভূমি উন্নয়ন করের রেজিষ্ট্রেশন, ভূমি উন্নয়ন কর আদায়, হাটবাজার চান্দিনা ভিটি নবায়ন, ভিপি লিজ নবায়ন ও ডিসিআর প্রদানসহ বিভিন্ন সমস্যার শুনানি গ্রহণ করা হয়। পর্যায়ক্রমে এই ক্যাম্পেইন উপজেলার সবগুলো ইউনিয়নে করা হবে। 
 
এসময়ে প্রায় ২০০ জনকে বিভিন্ন সেবা প্রদান করা হয়। ক্যাম্পেইনে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও ঈমামসহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ