আবছা চেহারা আর কণ্ঠস্বরেই ঝড় তুললেন শাহরুখ!
স্পষ্ট রূপে দেখা দেননি। আবছা চেহারা, সঙ্গে ভরাট কণ্ঠের সংলাপ। ব্যাস, এতেই উঠে গেল ঝড়! বলিউড বাদশাহ বলে কথা। দীর্ঘ চার বছর পর কোনো সিনেমায় তার অস্তিত্ব পাওয়া গেল। ভক্তরা তো অধীর আগ্রহে অপেক্ষায় ছিল। সেই অপেক্ষার মাত্রাই যেন আরও বেড়ে গেল অফিসিয়াল ঘোষণার মাধ্যমে।
বলছি বলিউড কিং শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’-এর কথা। অনেকদিন ধরেই সিনেমাটি নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে বুধবার (২ মার্চ) যশরাজ ফিল্মসের পক্ষ থেকে টিজার আকারে অফিসিয়াল ঘোষণা দেওয়া হয়েছে।
১ মিনিট ৪ সেকেন্ডের এই টিজারে দেখা দিয়েছেন সিনেমার প্রধান তিন চরিত্রের শাহরুখ খান, জন আব্রাহাম ও দীপিকা পাডুকোন। জন-দীপিকাকে স্পষ্ট চেহারায় সংলাপ বলতে দেখা গেলেও কিং থেকে গেলেন আবছা অবতারে। কেবল তার কণ্ঠে শোনা গেল জোরালো সংলাপ। শেষ সংলাপটি ছিল- ‘জালদি মিলতে হ্যায় পাঠান সে’।
‘পাঠান’ সিনেমা নির্মিত হয়েছে দেশপ্রেমের গল্পে। যেখানে শাহরুখ অভিনয় করেছেন একজন স্পাই এজেন্টের ভূমিকায়। ভিলেনের ভূমিকায় থাকছেন জন আব্রাহাম। আর এসআরকের বিপরীতে দীপিকা।
টিজারটি প্রকাশ্যে আসার পরই ট্রেন্ডিংয়ে চলে এসেছে। ইউটিউব ও সোশ্যাল মিডিয়াগুলোতে আলোচনার ঝড় উঠেছে। বহুদিন পর কিং খানের ফিরে আসা। তবে এখনই অপেক্ষার অবসান হচ্ছে না ভক্তদের। কেননা সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ২৫ জানুয়ারি।
এমএসএম / এমএসএম
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম