ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুরে ভয় দেখিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১ মার্চ) উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাবীবনগর গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই ধর্ষণের অভিযোগে নাঈম উদ্দীন শরিফ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আহত শিশুকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বিকেলে হাবীবনগর গ্রামের মঈন উদ্দীনের ছেলে নাঈম উদ্দীন শরিফ শিশুটির বাড়িতে এসে তাকে ফুসলে তার বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে শরিফ শিশুটিকে ফেলে পালিয়ে যায়। আহতাবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ওই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা মঙ্গলবার সন্ধ্যায় সদর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতেই আসামি শরিফকে গ্রেপ্তার করে।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ