ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

চলতি মাসেই পুরোদমে মাধ্যমিকের ক্লাস শুরু: শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৩-২০২২ দুপুর ২:৩২

চলতি মাসের মাঝামাঝি থেকেই মাধ্যমিকের ক্লাস পুরোদমে শুরু করতে পারবো বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়ার কী হবে সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নেবো। পুরোদমে ক্লাস শুরুর পর অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া বন্ধ রাখা হতে পারে।

শুক্রবার (৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে ‘ইন্ডিয়ান এডুকেশন ফেয়ার ২০২২’ উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এমন কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, পুরোদমে ক্লাস শুরু হলে ব্লেন্ডেড এডুকেশন কীভাবে শুরু করা হবে- আমরা পলিসিটা করছি। এ মাসের ২৬ তারিখে প্রধানমন্ত্রীর কাছে সেটা তুলে দেওয়ার কথা। এজন্য খুব জোরেসোরে কার্যক্রম চলছে। সেটা হয়ে গেলে ঠিক করবো কীভাবে, কোথায়, কখন প্রয়োগ করবো। সেক্ষেত্রে আমাদের অনেক প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, আমরা যে অনলাইনে ক্লাস করছি সেটা সেই অর্থে পুরো ব্লেন্ডেড না। ব্লেন্ডেড এডুকেশন করতে হলে আমাদের সব ক্লাসরুমকে তৈরি করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ চলছে, এটা আরও দিতে হবে। কাজেই এটা যে এই মুহূর্তে সব কাজ হয়ে যাচ্ছে তা কিন্তু না।

বুয়েটে সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা নিয়েছি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষাটাও সেই সিলেবাসে হওয়া উচিৎ, সেটাই যৌক্তিক। স্বাস্থ্য শিক্ষার সচিবের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন বিষয়টা দেখবেন। আবারও কথা বলবো।

এমএসএম / এমএসএম

ডিআইইউতে চীনা ভাষা ও সংস্কৃতিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেকৃবির শিক্ষার্থীদের টিম

বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর

তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি