ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নেপাল চলচিত্র উৎসবে মনোনীত ‘ছাদবাগান’-এর পোস্টার উন্মোচন করলেন মেয়র লিটন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৫-৩-২০২২ দুপুর ৩:৩৬
নেপাল চলচ্চিত্র উৎসবে মনোনীত হওয়া বাংলাদেশের ‘ছাদবাগান’-এর পোস্টারের আনুষ্ঠানিক উন্মোচন করলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে প্রতিযোগিতার জন্য নির্মাতা জীবন শাহাদাৎ-এর পরিচালনায় বাংলাদেশের চলচ্চিত্র 'ছাদবাগান' মনোনয়ন পেয়েছে। 
 
গতকাল শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যায় চলচ্চিত্রটির পোস্টার উন্মোচন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। চলচ্চিত্রটির সম্পূর্ণ শ্যুটিং হয়েছে রাজশাহীতে। এতে অভিনয়শিল্পী ও কলাকুশলীরা সবাই রাজশাহীর। চলচ্চিত্রটির প্রমোশনাল ও পোস্টার দেখে মেয়র ভূয়সী প্রশংসা করেন এবং নির্মাতাসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। 
 
নির্মাতা জীবন শাহাদাৎ বলেন, বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক পর্যায়ে সিলেকশন হওয়ায় একজন বাংলাদেশি হিসেবে আমি গর্ব অনুভব করছি।
 
উল্লেখ্য, নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বের ৪০টি দেশের চলচ্চিত্র প্রদর্শন করা হবে। 'ছাদবাগান' চলচ্চিত্রটি ভারতের গায়ক নচিকেতা চক্রবর্তীর 'একদিন ঝড় থেমে যাবে' গানটি থেকে অনুপ্রেরণা পেয়ে নির্মাণ করা হয়েছে। যেখানে করোনা মহামারী পরিস্থিতিতে এক দম্পতি যারা তাদের স্নেহময় সন্তান সমতুল্য গাছ নিয়ে গড়ে তোলা ছাদবাগান ছেড়ে গ্রামে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এমন প্রেক্ষাপটে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে নিজেদের অসহায়ত্ব ও করুণ আর্তনাদের চিত্র ফুটে আসে। চলচ্চিত্রটির সংশ্লিষ্ট সবাইকে নচিকেতা চক্রবর্তী শুভেচ্ছা জানিয়েছেন। এটি প্রযোজনা করেছেন উদয় হাকিম।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম