ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

রাজশাহীতে ব্যাংক ম্যানেজারের দুর্নীতি ঢাকতে উচ্চপদস্থদের অপচেষ্টা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৫-৩-২০২২ দুপুর ৪:১৯
রাজশাহীতে আলিয়া নামে এক গৃহবধূর নামে অনৈতিক সুবিধা নিয়ে সোনালী ব্যাংকের এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে দৈনিক সকালের সময়সহ বেশকিছু জাতীয়, স্থানীয় ও অনলাইন পোর্টালে খবর প্রকাশ হলে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কিন্তু ওই তদন্ত কমিটি তদন্তের পরিবর্তে ভুক্তভোগী আলিয়াকে ম্যানেজ করে দফারফায় ব্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
 
অভিযুক্ত ব্যাংক ম্যানেজারের নাম কাজী আসিফা শারমিন, তিনি রাজশাহী সেনানিবাস শাখার ম্যানেজার থাকাকালীন এ ঘটনা ঘটে। এরপর তিনি রাজশাহী মেডিকেল কলেজ শাখায় বদলি হন। ঘটনা জানাজানি হলে তাকে রাজশাহী কোর্ট শাখায় বদলি করা হয়।  
 
সংবাদ প্রকাশের পর সোনালী ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি সরেজমিন তদন্ত করতে রাজশাহী সোনালী ব্যাংকের জিএম অফিসের এজিএম মোরশেদ ইমামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন- প্রিন্সিপাল অফিসার সেকেন্দার হোসেন এবং হাবিল উদ্দিন।
 
তদন্ত কমিটির সদস্যরা তদন্তে নেমে কাজী আসিফা শারমিনকে বাঁচাতে ভুক্তভোগীসহ তার বোন নদীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে অপারগ হওয়ায় বিষয়টি নিষ্পত্তি করতে মীমাংসার প্রস্তাব দেন।
 
এদিকে, প্রভাষক মাহবুবা খাতুন ছবির কারণে কাজী আসিফা শারমিন বিপদে পড়েছেন বলে তাকে এ ঘটনা থেকে রেহাই পেতে ব্যবস্থা করতে বলেন শারমিন। এরপর মাহবুবা খাতুন ছবি তার ব্যবহৃত ফোন থেকে অভিযোগ প্রত্যাহার করে নিতে আলিয়াকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখান। তাতে কাজ না হলে তিনি (ছবি) বলেন, তার ভাই পুলিশের এসপি, কথা না শুনলে ভাইকে দিয়ে ক্রসফায়ার করা হবে।
 
এ বিষয়ে মীমাংসার জন্য ২ মার্চ বুধবার তদন্ত কমিটির সদস্য প্রিন্সিপাল অফিসার হাবিল উদ্দিন প্রতারণার শিকার আলিয়া ও বোন রুনা বেগম ওরফে নদীকে লক্ষ্মীপুর প্রিন্সিপাল অফিসে নিয়ে আসেন। সেখানে এজিএম হুমায়ুন কবিরের নেতৃত্বে কয়েকজন বসেন। এ সময় ব্যাংক কর্তৃপক্ষ নিজেদের দোষ স্বীকার করে বলেন, বিষয়টি ভুলবশত হয়ে গেছে। মীমাংসা করে নিলে আমরা হিসাবটি ক্লোজ করে দেব। একপর্যায়ে তাদের অতিরিক্ত চাপে আলিয়া ও তার লোকজন লিখিতভাবে মীমাংসার কথা বললে ব্যাংক কর্মকর্তারা তা প্রত্যাখান করেন।
 
এ বিষয়ে কথা বলতে রাজি হননি ব্যাংক ম্যানেজার কাজী আসিফা শারমিনক। তবে প্রিন্সিপাল অফিসার হাবিল উদ্দিন বলেন, তারা উভয়পক্ষ বসতে চেয়েছিল বলে আমি তাদের ডেকেছিলাম। আমরা আলিয়ার পক্ষে দু‍ই সপ্তাহ আগে হেড অফিসে তদন্ত রিপোর্ট জমা দিয়েছি। এ বিষয়ে বসে উভয়পক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা করেছিলাম।
 
জিএম অফিসের এজিএম মোরশেদ ইমামকে ফোন দিলে তিনি বলেন, মীমাংসায় বসার বিষয়টি আমি জানি না। তদন্ত শেষ হয়েছে, রিপোর্ট জমা দেয়া হয়েছে। 
 
জানতে চাইলে এজিএম হুমায়ুন কবির বলেন, কাজী আসিফা শারমিনকে রামেক শাখা থেকে সরিয়ে কোর্ট বিল্ডিং শাখায় বদলি করা হয়েছে। মীমাংসার বিষয়ে তিনি বলেন, ভ্যন্তরীণভাবে তিনি ও হাবিল উদ্দিন আরেকটি তদন্ত করছেন। ওই তদন্তের স্বার্থে তাদের ডাকা হয়েছিল। পূর্বের তদন্তের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
 
এরপর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শাহাদাত হোসেন বলেন, এ বিষয়ে সব আমি জানি। এজিএম হুমায়ুন কবির যা বলেছেন, আমারও সে বক্তব্য।
 
সোনালী ব্যাংক করপোরেট শাখার জেনারেল ম্যানেজার মীর হাসান মোহাম্মদ জাহিদ বলেন, তদন্ত কমিটির রিপোর্ট এখনো আমি হাতে পাইনি। এ বিষয়ে ডিজিএম শাহাদত হোসেনের সঙ্গে কথা বলতে পারেন।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম